![]() |
| ফাইল ফুটেজ |
লালমনিরহাটে রহমান স্মৃতি গণ-গ্রন্থাগার এর শুভ উদ্বোধন।
মোঃ হাসান আলী, লালমনিরহাট জেলা প্রতিনিধিঃ আজ রবিবার (৩ জানুয়ারি) বিকাল ৪টায় লালমনিরহাট জেলা শহরের গোশালা রোড বাটা মোড়স্থ উত্তরণ সুপার মার্কেটের দ্বিতীয় তলায় রহমান স্মৃতি গণ-গ্রন্থাগার এর শুভ উদ্বোধন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শুভ উদ্বোধন করেন লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফর। সভাপতিত্ব করেন রহমান স্মৃতি গণ-গ্রন্থাগারের সভাপতি তৌহিদুল ইসলাম লিটন। এ সময় রহমান স্মৃতি গণ-গ্রন্থাগারের উপদেষ্টা মন্ডলীর সদস্য বিশিষ্ট সাহিত্যিক বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল মজিদ মন্ডল, বিশিষ্ট সাহিত্যিক কবি ফেরদৌসী বেগম বিউটি, কবি ও নাট্যকার মাখন লাল দাস, প্রতিষ্ঠাতা ও সম্পাদক ফারুক আহমেদ সূর্য্য, অর্থ বিষয়ক সম্পাদক নাজমা বেগম, সাংগঠনিক সম্পাদক এস এম তানভীরসহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
মোঃ হাসান আলী
মোবাইলঃ০১৭৭৪৪৭৭৮২৭

Post a Comment