***আমাদের ওয়েব সাইট ভিজিট করার জন্য ধন্যবাদ***

লালমনিরহাটে গরুর ল্যাম্পি স্কিন ডিজিজ রোগের সংক্রমনে দিশেহারা গরু পালনকারীরা


বিডি ইনফোটেকঃ ল্যাম্পি স্কিন ডিজিজ (এলএসডি) গরুর জন্য একটি ভয়ঙ্কর ভাইরাসজনিত চর্মরোগ, যা  গরু পালনকারীদের মারাত্মক ক্ষতির কারণ।

প্রাণী চিকিৎসক মোঃ হায়দার আলী বলেন, ভাইরাসজনিত এই রোগ বিভিন্নভাবে ছড়ায় যেমন, মশা, মাছি, আঁটালি, খাবার, একসাথে একাধিক গরু পালন করার ফলেও এই রোগ ছড়াতে পারে। রোগের লক্ষন সমূহঃ গরুর গায়ে জ্বর হয়, গরুর গায়ে অসংখ্য গোটা গোটা নুডইল দেখা যায়, গলার নিচে, সিনার নিচে, পায়ের নিচে রস বা পানি জমে ফুলে যায় এবং গরুর খাওয়ার রুচি কমে যায়। অনেক সময় গরুর খাওয়ার রুচি ঠিক থাকে। লাম্পি স্কিন ডিজিজ এর  সংক্রমনের ফলে অনেক সময় গাভী ও বাছুর গরু মার যায়। তবে প্রাপ্ত বয়স্ক গরু মারা যাওয়ার সম্ভাবনা খুব কম। 


চরখাটামারী এলাকার গরুপালনকারী আসাদুল হক জানান, ভাইরাসজনিত এ রোগের প্রতিষেধক বাজারে অনেক দাম যা, আমাদের ক্রয় ক্ষমতার বাইরে ঔষধ কিনতে হিমশিম খাচ্ছি।সরকারিভাবে কোন প্রকার সুযোগ সুবিধা পাইনি। তিনি আরও বলেন, আমাদের এলাকায় ১৫টির মত গরু আক্রান্ত হয়েছে এবং ইতিমধ্যে অনেক খামারীর গরু মারা গেছে। সরকারিভাবে যদি এ রোগের প্রতিষেধক দেওয়া হয় তাহলে খামারীরা অনেক উপকৃত হবে।

Post a Comment

Previous Post Next Post