বিডি ইনফোটেকঃ লালমনিরহাটে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ উদযাপন উপলক্ষে সাংবাদিকগণের সাথে
মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ জুলাই) সকাল ১০টা ৩০মিনিটে লালমনিরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে লালমনিরহাট জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর লালমনিরহাটের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভাপতিত্ব করেন লালমনিরহাট জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ফারুকুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) টি এম এ মমিন। মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন দৈনিক প্রথম আলো প্রতিনিধি আবদুর রব সুজন, সাপ্তাহিক আলোর মনি পত্রিকার সম্পাদক মাসুদ রানা রাশেদ প্রমুখ। এ সময় লালমনিরহাট জেলা মৎস্য বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও লালমনিরহাটের কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Post a Comment