***আমাদের ওয়েব সাইট ভিজিট করার জন্য ধন্যবাদ***

লালমনিরহাটে স্ত্রী-সন্তানের তথ্য গোপন রেখে দ্বিতীয় বিয়ে করলেন পাষন্ড স্বামী!

ডেস্ক রিপোর্টঃ স্ত্রী-সন্তান রেখে তথ্য গোপন করে অন্যত্র বিয়ে করেন মোঃ নূর আলম কবির (৩২)। এ ঘটনায় লালমনিরহাটে টক অব দ্য টাউনে পরিণত হয়েছে।

  • জানা যায়, ২০১৪ সালের ১৫ জুলাই লালমনিরহাট পৌরসভার সাপটানা (মাঝাপাড়া) গ্রামের মোঃ জাহাঙ্গীর কবির এর ছেলে মোঃ নূর আলম কবির লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের পূর্ব বড়ুয়া গ্রামের মোঃ আল আমিন এর কন্যা মোছাঃ মারুফা খাতুনকে বিবাহ রেজিস্ট্রী সম্পন্ন করেন। যাহার বহি-এ/১৪, ভলিয়ম নং-২/১৪, পৃষ্টা নং-২৩।

  • আরও জানা যায়, মোঃ নূর আলম কবির ও মোছাঃ মারুফা খাতুন দম্পত্তির একটি ৩বছর বয়সী পুত্র সন্তান রয়েছে। যাহার জন্ম তারিখঃ ২১/০২/২০২০ইং খ্রিঃ। যাহার জন্ম নিবন্ধন নম্বরঃ ২০২০৫২২৩৩০৯১১৮১৪৩।
  • এদিকে বিবাহিত স্ত্রী-সন্তারের তথ্য গোপন করে চলতি বছরের ১১ জুলাই, ২০২২ইং তারিখে জেলার আদিতমারী উপজেলার দূর্গাপুর ইউনিয়নে বিবাহ করে।

  • অপরদিকে ২৯ সেপ্টেম্বর ২০২২ইং তারিখে গভীর রাতে প্রথম স্ত্রীর জোর পূর্বক তালাক নামায় সহি/স্বাক্ষর নিয়েছেন মর্মে মোছাঃ মারুফা খাতুন ৫/১০/২০২২ইং তারিখে লালমনিরহাট পুলিশ সুপার বরাবরে একটি লিখিত অভিযোগ করেছেন। এতে ৬জনকে আসামী করা হয়েছে।

  • উল্লেখ্য যে, তথ্য গোপন করে যে বিবাহ করেছে যা ৩ মাসের মাথায় এসে ৮/১০/২০২২ইং তারিখে প্রথম বিয়ের ও সন্তান রয়েছে প্রমাণিত হওয়ায় দূর্গাপুর এলাকার মেয়ে পক্ষ ছেলের ১লক্ষ টাকায় স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে সালিশ বৈঠকের মাধ্যমে দ্বিতীয় বিয়ে উভয়ের সম্মতিতে কাজীর মাধ্যমে ছাড়া-ছাড়ির হয়েছে মর্মে জানা গেছে।

Post a Comment

Previous Post Next Post