***আমাদের ওয়েব সাইট ভিজিট করার জন্য ধন্যবাদ***

লালমনিরহাটে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ অনুষ্ঠান-২০২১ইং।

লালমনিরহাটে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ অনুষ্ঠান-২০২১ইং।
মোঃ হাসান আলী, লালমনিরহাট জেলা প্রতিনিধি: আজ শুক্রবার (১ জানুয়ারি) সকাল ১১টায় লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের চরখাটামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ  ও শিশুবরণ অনুষ্ঠান-২০২১ইং অনুষ্ঠিত হয়।

 উক্ত বই বিতরনে সভাপতিত্ব করেন চরখাটামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুস সামাদ । বক্তব্য রাখেন চরখাটামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য  মোঃ মজিবার রহমান মোল্লা,  মোঃ আলীমুদ্দিন ভূইয়াঁ ইউ পি সদস্য প্রমুখ। এ সময় আরও উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক মোঃ আবু তাহের, সহকারী শিক্ষিকা মোছা: মনোয়ারা বেগম। চরখাটামারী মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত  প্রধান শিক্ষক মোঃ আবু সাঈদ মোল্লা, বিশিষ্ট তরুণ সমাজসেবক মোঃ মালেক সরকার (রাজু), বিডি ইনফো প্রতিবেদক মোঃ হাসান আলীসহ,  শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, ও অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন।

মোঃ হাসান আলী
মোবাইল :০১৭৭৪৪৭৮৮২৭

Post a Comment

Previous Post Next Post